কক্সবাজার সৈকতে সাবেক কাউন্সিলর খুন, নারীসহ পুলিশের জালে ৩

কক্সবাজার সমুদ্রসৈকতে খুলনার সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রব্বানী টিপু (৫৪) খুনের ঘটনায় এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে গোলাম রব্বানীর সঙ্গে হোটেল থাকা নারীও ছিল। তবে গ্রেপ্তারদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার রহমত উল্লাহ।

আরও পড়ুন : মিরসরাইয়ে স্বেচ্ছাসেবক দলনেতা খুন—যুবদলের আহ্বায়কসহ গ্রেপ্তার ৪

এ বিষয়ে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন বলেন, গ্রেপ্তার ৩ জনের মধ্যে একজন নারী রয়েছে। আগামীকাল (১৫ জানুয়ারি) সকালে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

যোগাযোগ করা হলে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, গ্রেপ্তার তিনজনকে কক্সবাজার আনা হচ্ছে।

প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি সন্ধ্যায় কক্সবাজার সমুদ্রসৈকত সংলগ্ন হোটেল সি-গালের সামনের ফুটপাতে গুলি করে খুন করা হয় গোলাম রব্বানী টিপুকে।

বিডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm