চট্টগ্রাম নগরে অপরিষ্কার রান্নাঘর, খাবারের মূল্য তালিকা না রাখা ও একই ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার সংরক্ষণসহ বিভিন্ন অপরাধে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ২ নম্বর গেইট এলাকা ও শাহ আমানত হলের সামনের খাবারের রেস্তোরাঁয় এ অভিযান চালায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এতে সহায়তা করেন ক্যাব যুব গ্রুপের সদস্য ও হাটহাজারী থানা পুলিশ।
জানা যায়, অপরিষ্কার-অপরিচ্ছন্ন রান্নাঘর, খাবারের মূল্য তালিকা না রাখাসহ ভোক্তাবিরোধী অপরাধে দ্বীপ স্টোরকে ৮ হাজার টাকা, রহমানিয়া হোটেলকে ১৫ হাজার টাকা এবং ঢাকা হোটেলকে ৮ হাজার টাকা জমিমানা করা হয়।
আরও পড়ুন : চট্টগ্রামে ভোক্তার জালে ৫ ভেজাল ব্যবসায়ী
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাল এলাকায় তিনটি দোকানে মারাত্মক অব্যবস্থাপনা লক্ষ্য করেছি। এসব দোকানে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়াজাত, একই ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সাথে রান্না করা খাবার সংরক্ষণ এবং অনুমোদনবিহীন রঙ ব্যবহার করছিল। এসব অপরাধে ৩ দোকানকে মোট ৩১ হাজার টাকা জরিমানার পাশাপাশি ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক রানা দেবনাথ, ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি রাব্বি তৌহিদ ও সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম।
আরবি/আলোকিত চট্টগ্রাম


