এবার অন্য স্পটে একুশের আয়োজন, শহীদ মিনার যাওয়া—আসায় সিএমপির নির্দেশনা

আগামী ২১ ফেব্রুয়ারি মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে জনসাধারণের চলাচলের জন্য নির্দেশনা জারি করা হয়েছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) ট্রাফিক দক্ষিণ বিভাগের (সিএমপি) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়।

আরও পড়ুন: হারানো জিডি হবে মুহূর্তেই, চট্টগ্রামে চালু সিএমপি সার্ভিস সেন্টার

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২১ ফেব্রুয়ারি) সরকারিভাবে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থাপিত শহীদ মিনারে মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হবে। ভাষা শহীদদের স্মরণে অনুষ্ঠানমালা সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে রোববার (২০ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে নগরেরর তিনপুল হতে আমতল, আমতল হতে নিউ মার্কেট, নিউ মার্কেট হতে আমতল এবং সিনেমা প্যালেস হতে রাইফেল ক্লাব রোডে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।

নিউমার্কেট, আমতল, তিনপুল ও সিনেমা প্যালেস মোড়ে রোড ব্লক স্থাপন করে যানবাহন ডাইভারশন করে দেওয়া হবে।

শহীদ মিনারে ফুল দিতে আসা সব গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তারা ওয়াসা-কাজির দেউরী-নেভাল ক্রসিং- লাভ লেইন-বৌদ্ধ মন্দির-বোস ব্রাদার্স-রাইফেল ক্লাব হয়ে আমতল মোড় ড্রপিং জোন হিসেবে ব্যবহার করবেন এবং পরবর্তীতে প্রধান পার্কিং স্থান হিসেবে রাইফেল ক্লাব মাঠে গাড়ি পার্কিং করবেন।

আরও পড়ুন: ‘হ্যালো সিএমপি’—ক্লিকেই জানা যাবে নির্ধারিত ভাড়া

এছাড়া অন্যদিক থেকে আসা গাড়িগুলো নিজ নিজ সুবিধা অনুযায়ী নিউমার্কেট এবং তিনপুল ড্রপিং জোন হিসেবে ব্যবহার করতে পারবেন।

অনুষ্ঠানস্থলে আসা সব গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তারা আমতল হতে পায়ে হেঁটে শহীদ মিনারে (চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ) এসে ফুল দিয়ে পুনরায় আমতল মোড়ে গিয়ে গাড়িতে উঠে জুবলী রোড হয়ে প্রত্যাবর্তন করবেন।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm