আবার রক্তাক্ত হলো চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। এবার রক্তে ভাসল পটিয়ার ভেল্লাপাড়া। মিনিবাসের চাপায় নিহত হয়েছেন এক নারী। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পটিয়া থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী যাত্রীবাহী মিনিবাসটি ভেল্লাপাড়া এলাকায় এসে হঠাৎ ব্রেক ফেল করে। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাসটি রাস্তার পাশে দাঁড়ানো একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে আঘাত হানে। এ সময় এক নারী পথচারী ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত তিনজন।
পটিয়া হাইওয়ে থানার (ওসি) মো. জসীম আলোকিত চট্টগ্রামকে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনায় একজন পথচারী নারী নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে পরিচয় নিশ্চিতের জন্য পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে রাখা হয়েছে। গাড়িটি জব্দ করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কেএ/আলোকিত চট্টগ্রাম
