আনোয়ারায় দুনারীসহ ওয়ারেন্টভুক্ত ৮ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৩ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন : আনোয়ারায় আটক আওয়ামী লীগ সভাপতি
গ্রেপ্তারা হলেন— বৈরাগের মো. বাবর আলী প্রকাশ বাবু (৪৭), দক্ষিণ পরুয়াপাড়ার মো. হারুন (৪৮), খোর্দ্দ গহিরার ফজলুল হক প্রকাশ ফজল হক (৪৫), মো. সোলেমান প্রকাশ সোলাইমান (৩৯), চুন্নাপাড়ার মো. শওকত (৩৮) ও মো. মীর কাশেম (৪২) এবং বারখাইনের তছলিমা আক্তার ও ইছমো আক্তার।
বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, গ্রেপ্তার ৮ জনকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কাঞ্চন/আরবি


