‘দেশি ফল, বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’— এ স্লোগানকে সামনে রেখে আনোয়ারায় শুরু হয়েছে ফল মেলা-২০২৫। মেলায় আম, কাঁঠাল, লিচুসহ রয়েছে নানা দেশি ফল।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।
কৃষি কর্মকর্তা রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা।
আরও পড়ুন : মিরসরাইয়ে শুরু তারুণ্য মেলা
কৃষি কর্মকর্তা রমজান আলী বলেন, ফলজ গাছ রোপণে আমাদের গুরুত্ব দিতে হবে। দেশীয় ফল আমাদের দেশের চাহিদার উল্লেখযোগ্য অংশ পূরণ করে। চাহিদার এই জায়গাতে কৃষক ও কৃষি নিয়ে আমরা যারা কাজ করি তাদের আরও পরিকল্পিত কাজ করা দরকার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশীদুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন ও উপজেলা প্রকৌশলী জাহেদ।
কাঞ্চন/আরবি


