আনোয়ারায় যুবককে ধরল সেনাবাহিনী, ঘরে মিলল হাজার হাজার ইয়াবা

আনোয়ারায় ৫ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মো. মনির (৩৬) নামে এক মাদককারবারীকে আটক করেছে সেনাবাহিনী।

রোববার (৯ মার্চ) রাতে উপজেলার বারশত ইউনিয়নের বখতিয়ারপাড়া হাজী পুকুরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মনির স্থানীয় দোভাষীপাড়া এলাকার মো. ওবায়দুল আলমের ছেলে।

আরও পড়ুন : অন্তরকে নিয়ে ইয়াবা পাচার করছিল রোহিঙ্গা যুবক

সেনাবাহিনী জানায়, বারশত ইউনিয়নের বখতিয়ারপাড়া হাজী পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে মাদককারবারী মনিরকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে বাড়ি তল্লাশি করে ৫ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তৈয়বুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, ইয়াবাসহ আটক মনির নামে একজনকে সেনাবাহিনী থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm