আনোয়ারায় মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে রক্তাক্ত ৬

আনোয়ারায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন রক্তাক্ত হয়েছেন।

বুধবার (১৪ মে) রাতে উপজেলার ২ নম্বর বারশত ইউনিয়নের কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— মোটরসাইকেল আরোহী সিফাত ও মোস্তাক এবং অটোরিকশার যাত্রী অরুন্ধতী, জেসমিন বেগম, নুরচ্ছফা ও কাইয়ুম। এদের প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনজন বাড়ি চলে যায় এবং বাকি তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়।

আরও পড়ুন : কোরিয়ান ইপিজেডে হঠাৎ দুর্ঘটনা, রক্তাক্ত ৩

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুতগতির একটি মোটরসাইকেল কালীবাড়ি মোড়ে একটি অটোরিকশাকে জোরে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী ও অটোরিকশার যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চমেক হাসপাতালে নিয়ে যায়।

যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনজন বাড়ি চলে যায়। বাকি তিনজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm