২০২৬ সালে বন্ধ বাড়ছে ব্যাংকে, কেন—কখন

২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের চেয়ে বেশি ছুটি রয়েছে আগামী বছর। তবে ব্যবধানটা একেবারে অল্প। জাতীয় দিবস, ধর্মীয় উৎসব নানা কারণে চলতি বছর ২৭ দিন ব্যাংক বন্ধ ছল। ২০২৬ সালে সেই ছুটি একদিন বেড়ে হয়েছে ২৮ দিনের। এই ছুটি প্রযোজ্য হবে দেশের সব তফসিলি ব্যাংকে।

রোববার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এই তালিকা প্রকাশ করা হয়। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে এই তালিকা।

নতুন তালিকা অনুযায়ী, ২০২৬ সালে প্রথম সরকারি ছুটির দিনটি হবে শবে-বরাতের। এজন্য ৪ ফেব্রুয়ারি ব্যাংক বন্ধ থাকবে। ওই মাসে আরও একটি দিন বন্ধ রয়েছে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অর্থাৎ ২১ ফেব্রুয়ারি। এছাড়া শবে কদরে ১৭ মার্চ এবং জুমাতুল বিদা ও পবিত্র ঈদুল ফিতরের জন্য ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচদিন ব্যাংক বন্ধ থাকবে। ঈদুল ফিতরের আগের দুদিন, ঈদের দিন ও ঈদের পরের দুদিন ব্যাংক বন্ধ রাখা হবে। এর মধ্যে দুদিন পড়েছে সাপ্তাহিক ছুটি।

এদিকে ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে ব্যাংক বন্ধ থাকবে। চৈত্র সংক্রান্তি (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দারবান পার্বত্য জেলার জন্য প্রয়োজ্য) ১৩ এপ্রিল, বাংলা নববর্ষ ১৪ এপ্রিল, মে দিবস ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে ১ মে ব্যাংক বন্ধ থাকবে।

ঈদুল আজহায়ও পাঁচদিন বন্ধ থাকবে ব্যাংক। ২৬ থেকে ৩১ মে পর্যন্ত এ বন্ধের মধ্যে দুদিন সাপ্তাহিক ছুটি পড়েছে।

এছাড়া ২৬ জুন আশুরা, ১ জুলাই ব্যাংক হলিডে, ৫ আগস্ট গণঅভ্যুত্থান, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী এবং ২০ ও ২১ অক্টোবর দুর্গাপূজার বন্ধ থাকবে।

১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে উপলক্ষ্যে বন্ধ থাকবে ব্যাংক।

প্রসঙ্গত, চলতি বছর দেশের তফসিলি ব্যাংকগুলোর জন্য ছুটি ছিল ২৭ দিন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm