রাউজানে হঠাৎ বেড়েছে গরু চুরি। বিভিন্ন গ্রামে রাতের আঁধারে হানা দিচ্ছে চোরের দল। চোর আাতঙ্কে ঘুমহীন রাত কাটছে গরু মালিকদের। গত কিছুদিনে উপজেলায় বেশ কয়েকটি গরু চুরির ঘটনা ঘটছে। সর্বশেষ দুই কৃষকের ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (১৫ জুলাই) রাতে উপজেলার কদলপুর ইউনিয়নের সাইর ফকির বাড়িতে গরু চুরির ঘটনা ঘটে। এদিন রাতের আঁধারে মো. ফরহাদের ৩টি গরু ও মনু মিয়ার ২টি গরু পাশাপাশি গোয়ালঘর থেকে চুরি হয়। ক্ষতিগ্রস্ত গরুর মালিকদের দাবি এসব গরুর দাম প্রায় ৩ লাখ টাকা।
আরও পড়ুন : রাত হলেই গরু চুরি করে সোহেল—নজরুল
এদিকে কয়েকদিন আগে পাহাড়তলী ইউনিয়নের এক কৃষকের ৩টি গরু ও বাগোয়ান ইউনিয়নের আরও এক কৃষকের ৩টি গরু চুরি হয়।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত গরুর মালিক মো. ফরহাদ বলেন, প্রতিদিনের মতো গোয়ালঘরে গরুগুলো রেখে তালাবদ্ধ করে রাত ২টার দিকে ঘুমিয়ে পড়ি।রাত চোরেরা গোয়ালঘরের তালা ভেঙে গরুগুলো চুরি করে নিয়ে যায়। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি।
জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদ হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, গরু চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। চুরির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এসএ/আরবি


