রাউজানে গাছে উঠে লাশ ৩ সপ্তাহ আগে বিয়ে করা যুবক

রাউজানে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এহসান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৯ নভেম্বর) দুপুরে রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের শরীফ সাহানগর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, এহসান দুপুরে বাড়ির কাছে বাঁশ কাটার জন্য গাছে উঠেন। বাঁশ কাটার সময়ে বিদ্যুৎ লাইনের তারের সঙ্গে বাঁশ লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মূমুর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এহসান রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের শরীফ বাড়ির লোকমান হাকিমের ছেলে।  তিন সপ্তাহ আগে তিনি বিয়ে করেছিলেন।

এসএ/আলেকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm