মৃত্যুর কাছে হার মানলেন সাংবাদিক হান্নান শাহ

অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন সাংবাদিক এসএম হান্নান শাহ (৫০)।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

এসএম হান্নান শাহ চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের ঘাটপাড়া এলাকার মৃত মাওলানা বদিউল রহমানের ছেলে। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে সন্তানসহ অসংখ্য স্বজন রেখে যান।

আজ রাত ৮টায় চকরিয়া পৌরসভার দক্ষিণ বাটাখালী বাইতুচ্ছালাম জামে মসজিদে জানাজা শেষে সামাজিক কবরস্থানে লাশ দাফন করা হবে।

এদিকে সাংবাদিক হান্নান শাহর মৃত্যুতে চকরিয়া প্রেসক্লাব নেতাদের পাশাপাশি শোক জানিয়েছেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদীন, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক এম মোবারক আলী, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি মো. হায়দার ও সাধারণ সম্পাদক আবদুর রহিম, চকরিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুকুল কান্তি দাশ ও সাধারণ সম্পাদক বাপ্পী শাহরিয়ার, ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি কুতুব উদ্দিন ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাহেদুল মোস্তফা এবং চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মঈনউদ্দিন মঈন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতারাও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm