চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক এনাম বলেছেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হবে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আধুনিক গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নেতা। তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচি দেশকে এগিয়ে নিয়ে যাবে। এই কর্মসূচি বাস্তবায়নের মধ্যদিয়েই দেশের ভবিষ্যৎ নিরাপদ হবে। বিএনপির ৩১ দফা কর্মসূচি হলো একটি জনগণকেন্দ্রিক রূপরেখা, যেখানে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার ফিরিয়ে আনা, দুর্নীতি দমন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার অঙ্গীকার রয়েছে। আমাদের একটাই লক্ষ্য, জনগণের সরকার প্রতিষ্ঠা। আজ জনগণ মুক্ত গণতন্ত্র চায়, ন্যায়বিচার চায়, নিরাপত্তা চায়। বিএনপি সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটাতে কাজ করছে।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় জনসাধারণ ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। যৌথভাবে এ আয়োজন করে কেলিশহর ইউনিয়নের ভট্টাচার্য হাট, দারোগাহাট ও মৌলভীবাজারে কেলিশহর ইউনিয়ন বিএনপি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম শফিক, পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মঈনুল আলম ছোটন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, আবদুল মাবুদ, উপজেলা বিএনপি নেতা ইসমাইল হোসেন, আজমল হোসেন জামাল, কেলিশহর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল আলম মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহিম, জেলা জাসাসের সাবেক সদস্য সচিব নাছির উদ্দীন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত ইয়াসিন, সদস্য সচিব ওয়াহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জমান বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক রিকু, সাবেক সদস্য সচিব মোহাম্মদ জাহেদ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আরমান সুমন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়ন ও শাহাদাত হোসেন, কেলিশহর ইউনিয়ন বিএনপি নেতা মো. জাহেদ, সাইফুল ইসলাম, আবু তালেব, আইয়ুব খাঁন, আবদুস সালাম রানা, আবুল কাশেম চৌধুরী, মঞ্জু আলী, সালাহউদ্দিন, তোফায়েল আহমেদ, মো. ইউনুছ ও আবু তাহের, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওহিদুল আলম, মো. জহির উদ্দীন ও সিরাজুল ইসলাম, ওয়ার্ড বিএনপি নেতা ফজল আহমদ, মো. বক্কর মাঝি, নুরুল ইসলাম, নুরুল হক, শাহ আলম, রফিক, মো. শফি, আবুল কাশেম আবু, আবদুল লতিফ, গনি সওদাগর, মো. সেলিম ও শাহ আলম, ইউনিয়ন যুবদল নেতা আনিসুর রহমান, কাকুন উদ্দিন কালু, মো. রাসেল, সুভাষ দাশ, কামাল উদ্দীন, জামাল উদ্দীন বাদশা, ওমর ফারুক, মো. ইউনুছ, আনোয়ার হোসেন সাগর, জানে আলম, মাসুদ করিম, মো. আরিফ, মো. মনির, মো. মুবিন, মো. মনছুর, কুতুবউদ্দিন, মো. হেলাল ও মো. আবছার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মাকসুদুল হক রিপন, ইউসুফ, মহিউদ্দিন, কাদের ও আকতার, কৃষক দল নেতা নুরুল আলম বাঁচা, কামাল, সফিকুল ইসলাম ও শহীদ, ছাত্রদল নেতা রায়হান, আজিজ, তারেক, জাহাঙ্গীর, গিয়াসউদ্দিন, শাহেদ ও আবদুল গফুর।
কেএ/আলোকিত চট্টগ্রাম
