সাংবাদিক বি এম ফারুকের বাবা ঝিনাইদহের কালীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন (৭৫) মারা গেছেন। বুধবার (১০ ডিসেম্বর) রাতে যশোরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে তিনি পৃথিবীকে ছেড়ে যান।
বাদ জোহর নামাজে জানাজা শেষে ঝিনাইদহের কালীগঞ্জের খয়েরতলা গ্রামের পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে কিডনি, রক্ত, ডায়াবেটিকসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
সাংবাদিক বি এম ফারুক মরহুমের ছোট ছেলে। আরটিভির যশোর জেলা প্রতিনিধি বি এম ফারুক যশোরের সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত।
এদিকে আনোয়ার হোসেনের মৃত্যুতে শোক জানায় বিভিন্ন সংগঠন। এছাড়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান— যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন সভাপতি শেখ দিনু আহমেদ ও সম্পাদক দেওয়ার মোর্শেদ আলম, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক চৌধুরী হাছান মাহমুদ আকবরী এবং দৈনিক আলোকিত চট্টগ্রামের নির্বাহী সম্পাদক বিশ্বজিত বণিক।
আলোকিত চট্টগ্রাম


