চাক্তাইয়ে কেমিক্যালে পচা সুপারি হয়ে যায় তাজা!

চট্টগ্রাম নগরের চাক্তাই বাজারে অননুমোদিত কেমিক্যাল ব্যবহার করে পচা সুপারি পরিষ্কার করে বাজারজাত, অপরিচ্ছন্ন পরিবেশ এবং পণ্যের গায়ে মূল্য ও মেয়াদ না লেখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে

বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এ অভিযান চালায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান ও সহকারী পরিচালক রানা দেব নাথ।

আরও পড়ুন : পাহাড়তলীতে একই চাল ভরা হচ্ছিল বিভিন্ন কোম্পানির বস্তায়!

জানা যায়, অভিযানে চাক্তাই বাজারে কেমিক্যাল দ্রব্য ব্যবহার করে পচা সুপারি পরিষ্কার করে বাজারজাত করায় মেসার্স সালাম স্টোরকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। একই বাজারে অপরিচ্ছন্ন পরিবেশ, পণ্যের গায়ে মূল্য ও মেয়াদ না লেখায় মিস্টিফুল বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান বলেন, চাক্তাই বাজারে অননুমোদিত কেমিক্যাল ব্যবহার করার কারণে একটি সুপারি বিক্রির প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং অপরিচ্ছন্ন পরিবেশ ও পণ্যের মূল্য-মেয়াদ না লেখায় একটি বেকারিকে ৫ হাজার টাকাসহ মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm