চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পার্কভিউ হসপিটাল। সম্প্রীতি চকবাজার, চট্টগ্রাম শুক্রবার (৮ আগস্ট) এ আয়োজন করে।
এ আয়োজনে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা এবং ডায়াবেটিস পরীক্ষার সুবিধা দেওয়া হয়। ক্যাম্পে মোট নয়টি বিভাগে কাজ করেন ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক। যাঁরা রোগীদের বিভিন্ন চিকিৎসাসেবা দেন।
ক্যাম্পে সেবা দেওয়া চিকিৎসকদের মধ্যে ছিলেন অর্থোপেডিকস বিভাগের ডা. আহমদ রহিম, ডা. নাসির উদ্দীন ও ডা. মোর্শেদ আলম। ইএনটি বিভাগের দায়িত্বে ছিলেন ডা. সুজয় কুমার। চর্মরোগ বিভাগের চিকিৎসা দেন ডা. আশেক এলাহী।
হৃদরোগ বিভাগে সেবা দেন ডা. দাউদ। গাইনি বিভাগে ছিলেন ডা. সাবরিনা আবেদীন, ডা. প্রিমা ও ডা. অহনা। মেডিসিন বিভাগে দায়িত্ব পালন করেন ডা. মিনহাজুল হক, ডা. নাজনিন ফাতিমা এলি, ডা. মিজান ও ডা. নোমান। চক্ষু বিভাগে ছিলেন ডা. রায়হান। এছাড়া আরও কয়েকজন অভিজ্ঞ চিকিৎসক স্বাস্থ্যসেবায় অংশ নেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আমিন। প্রধান অতিথি ছিলেন পার্কভিউ হসপিটালের চেয়ারম্যান ডা. একেএম ফজলুল হক।
বিশেষ অতিথি ছিলেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম। আরও উপস্থিত ছিলেন মো. ইলিয়াস, আব্দুল হান্নানসহ সম্প্রীতি চকবাজারের সদস্যরা।
পুরো কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পার্কভিউ হসপিটালের মার্কেটিং ও ব্র্যান্ড বিভাগ কাজ করে। আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন পার্কভিউ হসপিটালের ম্যানেজার জাহেদুল ইসলাম, সহকারী ম্যানেজার নিজাম উদ্দীন এবং এক্সিকিউটিভ রাজ্জাকুল হায়দার ও আব্দুস সোবহান। তাঁদের সহযোগিতায় অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, পার্কভিউ হসপিটাল ভবিষ্যতেও এ ধরনের মানবকল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করবে।
আলোকিত চট্টগ্রাম
