চট্টগ্রাম—কক্সবাজার মহাসড়কের পটিয়ায় বিশেষ অভিযান

চট্টগ্রাম—কক্সবাজার মহাসড়কের পটিয়ার মনসা বাদামতল এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে এ অভিযানে নেতৃত্ব দেন পটিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা।

অভিযানে ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স এবং ট্যাক্স টোকেন ছাড়া গাড়ি চালানোর দায়ে সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারায় ৩ জন চালককে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহায়তা করেন পটিয়া থানা পুলিশের উপপরিদর্শক জুয়েল।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। নিয়ম না মানলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তাই আজকের অভিযানে আমরা চালকদের সচেতন করেছি এবং যারা নিয়ম ভঙ্গ করেছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সড়ক নিরাপত্তা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়;  চালক, মালিক ও যাত্রী সবাইকে সচেতন হতে হবে। নিরাপদ সড়ক গড়তে নিয়ম মানার বিকল্প নেই।

কেএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm