কক্সবাজারে ক্রীড়া সাংবাদিকতা নিয়ে বিএসপিএর প্রশিক্ষণ কর্মশালা

কক্সবাজারে ক্রীড়া সাংবাদিকতা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা করেছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে কক্সবাজার জেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

সকাল ১০টায় কর্মশালার উদ্বোধন করেন বিএসপিএর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও মানবজমিনের সাংবাদিক সামন হোসেন।

দিনব্যাপী এই প্রশিক্ষণে সাংবাদিকতার বিভিন্ন মাধ্যমের ওপর ভিত্তি করে সেশন পরিচালনা করা হয়।

প্রথম সেশনে ‘ইলেকট্রনিক মিডিয়ায় ক্রীড়া সাংবাদিকতা’ এবং তৃতীয় সেশনে ‘মাল্টিমিডিয়ায় ক্রীড়া সাংবাদিকতা’ বিষয়ে প্রশিক্ষণ দেন বিবিসি বাংলার সাংবাদিক ফয়সাল তিতুমীর।

‘প্রিন্ট মিডিয়ায় ক্রীড়া সাংবাদিকতা’ বিষয়ক দ্বিতীয় সেশনে প্রশিক্ষক ছিলেন দেশ রূপান্তরের সাংবাদিক সুদীপ্ত আহমেদ আনন্দ।

কর্মশালায় বিশেষ বক্তব্য রাখেন বিএসপিএর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও মানবজমিনের সাংবাদিক সামন হোসেন।

প্রশিক্ষণ কর্মশালায় সমন্বয়ক ছিলেন বিএসপিএ কক্সবাজারের আহ্বায়ক এম আর মাহবুব। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিএসপিএ কক্সবাজারের সদস্য সচিব আহসান সুমন।

বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া সাংবাদিকদের সনদ বিতরণ ও সম্মাননা স্মারক দেওয়া হয়।

বিডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm