এখনও চেয়ারম্যান সেই সালাহউদ্দিন, ক্ষোভ উগরে দিল সাধনপুরের মানুষ

বাঁশখালীর সাধনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কেএম সালাহউদ্দিন কামালের অপসারণ চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে সাধনপুরের মানুষ। পরে বিক্ষুব্ধ জনতা জেলা প্রশাসককে স্মারকলিপি দেন।

বিক্ষোভ সমাবেশে এলাকাবাসী বলেন, চেয়ারম্যান সালাহউদ্দিন কামাল বাঁশখালীর সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর চার দেহরক্ষীর একজন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে তিনি বিভিন্ন মন্ত্রী-এমপিকে ব্যবহার করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। বাঁশখালীর সব আওয়ামী লীগ নেতারা পালিয়ে গেলেও এখনও ইউনিয়ন পরিষদে বসে চেয়ারম্যানগিরি চালাচ্ছেন সাধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের এই সহসভাপতি।

তারা বলেন, বাঁশখালীর ১৪টি ইউনিয়ন পরিষদের ১১ জনকে অপসারণ করা হলেও আলোচিত আওয়ামী লীগ নেতা সালাহউদ্দিন কামালকে অপসারণ করা হয়নি। বাঁশখালীতে আইনশৃঙ্খলা সভা থেকে শুরু করে উপজেলা সমন্বয় সভা— সবকিছুতে প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশনা দিচ্ছেন তিনি। অথচ এই সালাহউদ্দিন কামাল ফ্যাসিস্ট আমলে সাধনপুরের নিরীহ মানুষকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করে বাণিজ্য করতেন।

ইউবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm