চকরিয়া এডভোকেট’স এসোসিয়েশনের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মো. হাবিব উদ্দিন মিন্টু সভাপতি এবং জাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী নির্বাচন শেষে বিকেলে ফলাফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি। প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা, সহকারী নির্বাচন কমিশনার এসএম হেফাজ উদ্দিন ও মো. রায়হান উদ্দিন যৌথভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এতে সহসভাপতি পদে ওমর ফারুখ ও সাইদুর রহমান জিকু এবং সহসাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ইউছুপ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া আশিকুর বছির নকিব জেলা প্রতিনিধি, ডলি সিদ্দিকী অ্যাপায়ন সম্পাদক, মোহাম্মদ আমিনুল এহছান পাঠাগার সম্পাদক, মোহাম্মদ ইদ্রিছ আলম ও ফয়জুল কবির সিনিয়র সদস্য এবং সাকিব উল্লাহ জুনিয়র সদস্য নির্বাচিত হন।
এমকেডি/আলোকিত চট্টগ্রাম


