পটিয়া—বাঁশখালীর দুস্থরা পেলেন পল্লী বিদ্যুৎ সমিতির শীতবস্ত্র

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন পটিয়া সদর ও বাঁশখালী উপজেলায় দুস্থ শীতার্তদের কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ যৌথভাবে এ আয়োজন করে।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ আয়োজনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী দিলীপ চন্দ্র চৌধুরী, পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর সভাপতি চৌধুরী হাসান মাহমুদ আকবরী ও সচিব আবদুচ ছোবহান এবং বিআরইবি’র নির্বাহী প্রকৌশলী মো. নারিফুর রহমান।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm