পটিয়ায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশ।
বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পটিয়া পৌরসভার কাগজিপাড়া এলাকা থেকে পটিয়া পৌরসভা ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীনকে (৪৯) গ্রেপ্তার করা হয়। রাত দেড়টার দিকে পটিয়া শাহগদি মার্কেট এলাকা থেকে উপজেলা আওয়ামী লীগের কর্মী মো. মহিউদ্দিন ওরফে সুজন ওরফে জ্যাকুকে (৩০) গ্রেপ্তার করা হয়। এছাড়া রাত ২টা ১০ মিনিটের দিকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিজানুর রহমানকে (৩৫) কোলাগাঁও লাখেরা এলাকা থেকে গ্রেপ্তার করা করা হয়।
আজ (৬ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কেএ/আলোকিত চট্টগ্রাম


