চট্টগ্রামে করোনার ডাবল সেঞ্চুরি

চট্টগ্রামে প্রতিদিন বাড়ছে করোনা ও ডেঙ্গু আক্রান্ত রোগী। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ জনের। একইদিন ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৭ জন। এর আগের দিনও ডেঙ্গু আক্রান্ত হন ২৩ জন এবং করোনায় আক্রান্ত হন ৪ জন।

সোমবার (১৪ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের কোভিড-১৯ নমুনা পরীক্ষা ও ডেঙ্গুর প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলার সরকারি-বেসরকারি দশটি ল্যাবে ৭৮ নমুনা পরীক্ষায় ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সবলিমিয়ে মোট আক্রান্ত ২০০ জন। এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া ৮ জনের ৩ জন নগরের এবং ৫ জন উপজেলার বাসিন্দা। মারা যাওয়াদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী।

আরও পড়ুন : চট্টগ্রামে করোনার চেয়ে বাড়ছে ডেঙ্গু রোগী

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ৭ জনের। এদের মধ্যে ৪ জন সরকারি হাসপাতালে এবং ৩ জন বেসরকরি হাসপাতালে ভর্তি হয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্য অনুসারে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ৬১১ জন। মারা গেছেন ৩ জন। আক্রান্তদের মধ্যে ২৭৯ জন নগরের এবং ৩৩২ জন উপজেলার বাসিন্দা। চলতি জুলাইয়ে আক্রান্ত হয়েছেন ১৬৬ জন। তবে এ মাসে ১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে জুনে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১৭৬ জন, মে’তে ১১৬ জন, এপ্রিলে ৩৩ জন, মার্চে ২২ জন, ফেব্রুয়ারিতে ২৮ জন এবং জানুয়ারিতে ৭০ জন। মোট আক্রান্তের মধ্যে পুরুষ ১৯৪, নারী ৯৬ এবং শিশু ৫৫ জন।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm