২১ দিন রিমান্ডের পর কারাগারে সাবেক এমপি জাফর

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া থানার ৮টি মামলায় টানা ২১ দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে। আদালতের তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবিরের আদালতে এ আদেশ দেন।

চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সহকারী কৌশলী (এপিপি) গোলাম সরওয়ার বলেন, জাফর আলমকে গত ১৮ জুন চকরিয়া থানার পাঁচটি মামলায় ১৪ দিন এবং পরে পেকুয়া থানার তিনটি মামলায় ৭ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। মোট ২১ দিনের রিমান্ড শেষে পুলিশ আজ সকালে তাঁকে আদালতে সোপর্দ করে। আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন : ১৪ দিনের রিমান্ড শেষ হতেই আবার রিমান্ডে এমপি জাফর

চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, আজ সকাল সাড়ে নয়টার দিকে কড়া নিরাপত্তায় জাফর আলমকে আদালতে আনা হয়। আদালত স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জানা যায়, গত ২৭ এপ্রিল ডিবি পুলিশ ঢাকার ধানমন্ডি থেকে সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাফর আলমকে গ্রেপ্তার করে। পরে তাঁকে আদালতের নির্দেশে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

গত ১৬ জুন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সড়কপথে কক্সবাজার জেলা কারাগারে নিয়ে আসা হয় জাফর আলমকে। ১৮ জুন চকরয়িা-পেকুয়ার ৮টি মামলায় রিমান্ড শুনানির জন্য তাঁকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পরবর্তীতে আদালত তাঁকে ৮টি মামলায় টানা ২১ জদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm