পত্রিকার হকারদের ইফতারসামগ্রী দিয়েছে পটিয়া প্রেসক্লাব।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে ইফতারসামগ্রী বিতরণ করা হয়।
আরও পড়ুন : চকবাজারে বিএনপির মাসজুড়ে ইফতার বিতরণ শুরু
এর আগে ক্লাব মিলনায়তনে আয়োজন করা হয় সভা। আহ্বায়ক এস কে এম নূর হোসেনের সভাপতিত্ব এতে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মাস্টার এটিএম তোহা, সদস্য সচিব আহমদ উল্লাহ, সদস্য শফিউল আজম, রবিউল আলম ছোটন, কাউছার আলম, তাপস দে আকাশ, ওবাইদুল হক পিপলু ও আবদুল্লাহ আল নোমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটিয়া হকার সমিতির সভাপতি আছহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক নুরুল আলম, মামুন, সেলিম, মোরশেদ।
কেএ/আলোকিত চট্টগ্রাম


