চকবাজারে বিএনপির মাসজুড়ে ইফতার বিতরণ শুরু

পবিত্র রমজানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে রোজাদার ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে চকবাজার থানা বিএনপি ও অঙ্গসংগঠন।

রোববার (২ মার্চ) বিকেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকবাজার থানা ছাত্রদলের সাবেক সভাপতি এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক নুরুল আলম শিপু।

আরও পড়ুন : চট্টগ্রাম কারাগারে যেভাবে রমজান কাটাবে রোজাদার বন্দীরা

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমানের নির্দেশে চকবাজার থানা বিএনপির উদ্যোগে মাসজুড়ে চলবে ইফতার বিতরণ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চকবাজার থানা বিএনপি নেতা আবু আহমেদ ও মো. কামাল, কাপাসগোলা ইউনিট বিএনপির সাবেক সভাপতি এসএম সিরাজ ও সাবেক সাধারণ সম্পাদক নুরুল হাসান টিপু, ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠিনক সম্পাদক মাসুদ রহমান হিরু, চকবাজার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান লিটন, চকবাজার থানা যুবদল নেতা কামাল, ইলিয়াস জিকু, আলম, সোহেল, সালাউদ্দিন ও জাকির, চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের নেতা আমির মাহমুদ খসরু রাজু, ওয়ার্ড ছাত্রদল নেতা রানা, রহিত, তারেক ও শামস।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm