চট্টগ্রাম নির্বাচন অফিসের রদবদল, কে এলেন—কে গেলেন

চট্টগ্রাম নির্বাচন অফিসে রদবদল করেছে নির্বাচন কমিশন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পদায়ন করা হয়েছে নতুন দুই কর্মকর্তাকে।

বুধবার (১ জানুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহীদুর রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপন ও অফিস আদেশে এ বদলি ও পদায়ন করা হয়।

আরও পড়ুন : কারাগারেই থাকতে হবে চিন্ময় ব্রহ্মচারীকে

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীকে ঢাকায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন চৌধুরীকে চট্টগ্রামের নতুন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া চট্টগ্রাম অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. নাছির উদ্দিন পাটওয়ারীকে মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

পৃথক আদেশে ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তা মো. মোস্তফা কামালকে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে রাঙামাটির কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজ তানিয়া আক্তারকে চট্টগ্রামের ডবলমুরিং থানার নির্বাচন কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

জেজে/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm