পুকুর থেকে বিলে পানি দিতে গিয়ে কৃষক লাশ

কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে জামাল উদ্দিন (৪২) নামে এক কৃষকের হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার টৈইটং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্বপাড়ার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জামাল উদ্দিন ওই এলাকার আহমদ হোছাইনের ছেলে। তিনি চার সন্তানের বাবা।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, দুপুরে রমিজপাড়ার কলাবাগানের পুকুরে সেচপাম্প বসিয়ে পাশের বিলে পানি দিচ্ছিলেন জামাল। এসময় সেচপাম্পের মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি পুকুরে পরে যান। পরে স্থানীয় লোকজন পুকুর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক জামাল উদ্দিন মারা যান বলে নিশ্চিত হওয়া গেছে।

এমকেডি/ আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm