আনোয়ারা ও চকরিয়ায় হাতির আক্রমণে দুই বৃদ্ধার মৃত্যুর ২৪ ঘণ্টা পার না হতেই এবার কর্ণফুলী উপজেলায় মো. আকবর (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে উপজেলার বড়উঠান ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শাহমীর পুর গ্রামের সুন্দরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন : আনোয়ারা ও চকরিয়ায় বন্য হাতি পিষে মারল ২ বৃদ্ধাকে
স্থানীয় ইউপি সদস্য মো. সুমন বলেন, হাতির আক্রমণে আমার এলাকার এক যুবকের মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরে হাতির অত্যাচারের মধ্যে আছি। সংশ্লিষ্ট কেউ এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না।
এর আগে আনোয়ারায় হাতির আক্রমণে হালিমা খাতুন (৬৫) নামের এক গুচ্ছগ্রাম প্রকল্পের উপকারভোগীর মৃত্যু হয়। এছাড়া চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের ৩ নস্বর ওয়ার্ড মালুমঘাট চা বাগান এলাকায় তাহেরা বেগম (৬০) নামে আরেক এক বৃদ্ধার মৃত্যু হয়।
কাঞ্চন/আরবি


