কক্সবাজারে হোটেল থেকে সেলিম উল্লাহ নামে এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার সঙ্গে থাকা নারী উধাও হয়ে গেছে।
রোববার (১৮ আগস্ট) বিকেলে শহরের ঝাউতলা এলাকার আলহেরা হোটেল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সেলিম ঈদগাঁও সাতঘরিয়াপাড়ার ৪ নম্বর ওয়ার্ডের মৃত ইউসুফ আলীর ছেলে।
আরও পড়ুন : কক্সবাজারে বেড়াতে গিয়ে লাশ হলেন বিশ্ববিদ্যালয় ছাত্র
হোটেল সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি শনিবার দুপুর ৩টায় হোটেলের ৩২৫ নম্বর রুমটি বুকিং নেন। এসময় তার সঙ্গে রহিমা আকতার নামে এক নারী ছিলেন। আজ বিকেলে হোটেলের কর্মচারীরা রুম পরিষ্কার করতে গিয়ে লাশ দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে নিহতের পরিবারের লোকজন বলছে, সেলিমের শরীরে ইনজেকশন পুশ করা চিহ্ন রয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন জায়গায় মারধরের আঘাত রয়েছে।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুজ্জামান আলোকিত চট্টগ্রামকে বলেন, হোটেলের সিসিটিভি ফুটেজ এবং রুমের অন্যান্য আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করা হচ্ছে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।
বিডি/আরবি


