আসাদগঞ্জের দোকানের টাকা লুট করে পটিয়া ঘুরছিল সিফাত

চট্টগ্রাম নগরে টিন ভেঙে দোকানের ভেতরে ঢুকে ক্যাশ বক্স থেকে নগদ নগদ ৪ লাখ ৬৬ হাজার ২৫০ টাকা টাকা চুরির ঘটনায় জড়িত কামরুল হাসান প্রকাশ সিফাত (২০) নামে এক যু্বককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ জুলাই) পটিয়া থানার বড়লিয়া এলাকা তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে নগদ ৪ লাখ ৬৬ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার কামরুল হাসান প্রকাশ সিফাত চট্টগ্রামের পটিয়া থানার বড়লিয়া এলাকার সৈয়দপাড়া মফিজ মেম্বার বাড়ির পাশের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলমের ছেলে।

আরও পড়ুন : চট্টগ্রামে মিরাজের স্ক্রিপ্টে সাজানো নাটকে দিনদুপুরে ১০ লাখ টাকা লুট

পুলিশ জানায়, গত ৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৬ জুলাই সকাল ১০ মটার মধ্যবর্তী সময়ে কোতোয়ালী থানার আসাদগঞ্জ এলাকার ইমাম টি এন্ড ট্রেডিং নামক দোকানে চুরির ঘটনা ঘটে৷ দোকানের টিন ভেঙে ভেতরে ঢুকে ক্যাশ বাক্সের তালা ভেঙে নগদ ৪ হাজার টাকা ৬৭ হাজার টাকা চুরি করে নিয়ে যায় সিফাত। এ ঘটনার পর দোকান মালিক ইমাম বাদী হয়ে অজ্ঞাত চোরদের বিরুদ্ধে থানায় মামলা করেন। এরপর অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত সিফাতকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়েদুল হক বলেন, আসাদগঞ্জের একটি দোকান থেকে টাকা চুরির ঘটনায় করা মামলায় অভিযান চালিয়ে মো. কামরুল হাসান প্রকাশ সিফাত নামে এক যুবককে পটিয়া থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে বসতঘরের স্টিলের আলমারি থেকে চুরি করে নিয়ে আসা নগদ ৪ লাখ ৬৬ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm