আনোয়ারায় বিয়ের ৭ মাসের মাথায় তরুণীর আত্মহনন

আনোয়ারায় বিয়ের ৭ মাসের মাথায় জুলি আক্তার (২৬) নামে এক গৃহবধূর গলায় ফাঁস দিয়েছেন।

রোববার (৪ জুন) সকালে উপজেলার বারখাইন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম ঝিউরি গ্রামে এ ঘটনা ঘটে।

জুলি আক্তার উপজেলার ৫ নম্বর বরুমছড়া ইউনিয়নের ৭ নম্বর ভরাচর গ্রামের মৃত আবুল বশরের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের নভেম্বরে বারখাইন ইউনিয়নের আবুল হাশেমের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় জুলির। স্বামী আবুল হাশেম পেশায় রাজমিস্ত্রী।

জুলির দেবর আবুল বশর বলেন, আজ সকাল ১০টার দিকে দোকান থেকে কেনাকাটা করে আসেন ভাবি। এরপর নিজের রুমে চলে যান। দীর্ঘক্ষণ রুমের দরজা বন্ধ ছিল এবং ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে জানালায় গিয়ে দেখতে পাই ঘরের চালের বিমের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন তিনি। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

যোগোযোগ করা হলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মো. হাছান আলোকিত চট্টগ্রামকে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কেএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm