আনোয়ারায় বিভিন্ন অপরাধে ঢাকা বেকারিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩১ মে) বিকেল ৫টার দিকে উপজেলার কালাবিবির দীঘির মোড়ে এ অভিযান চালানো হয়।
আরও পড়ুন: আনোয়ারায় বোরো চাষে মাথায় হাত
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মু. আবদুল্লাহ আল মুমিন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মু. আবদুল্লাহ আল মুমিন বলেন, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, মোড়কিকরণ না করা, মেয়াদ ও মূল্য তালিকা সংযোজন না করাসহ বিভিন্ন অপরাধে ঢাকা বেকারিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
কাঞ্চন সুশীল/আরবি
