চট্টগ্রামে ৩৪৯ বোতল ফেনসিডিল ও ১ হাজার ১৮৫ পিস ইয়াবাসহ ৬ যুবককে আটক করেছে র্যাব।
শনিবার (৬ জানুয়ারি) ফেনী জেলার বিভিন্ন এলাকায় পৃথক তিন অভিযানে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: ৩৩ বোতল ফেনসিডিল নিয়ে শ্যামলী পরিবহনে যুবক
আটকরা হলেন- ফেনী জেলার ফেনা ফুস্করনী এলাকার বেলাল হোসেনের ছেলে মো.হেলাল উদ্দিন (২৭), ফেনী চম্পকনগর এলাকার মফিজুর রহমানের ছেলে কাজী তারেক (২৪), নোয়াখালী জেলার বানাবাড়িয়া এলাকার আহসান উল্লাহ ছেলে মো. ইব্রাহীম বাবু (৩০), ফেনী ধর্মপুর কলোনি এলাকার মৃত নানু মিয়ার ছেলে হুমায়ুন কবির মিন্টু (২৪), ধর্মপুর জামতলী এলাকার বাহার মিয়ার ছেলে মো. রুবেল প্রকাশ ইউসুফ (২৯) এবং নরসিংদী জেলার হাশেম মিয়ার ছেলে সুজন আহম্মেদ প্রকাশ সবুজ মিয়া (২৭)।
এ বিষয়ে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার আলোকিত চট্টগ্রামকে বলেন, চট্টগ্রামের ফেনী জেলার বিভিন্ন এলাকায় পৃথক তিনটি অভিযানে ৩৪৯ বোতল ফেনসিডিল ও ১ হাজার ১৮৫ পিস ইয়াবাসহ ৬ মাদককারবারীকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


