৪ বাসে সমুদ্রসৈকতে ঘুরতে এলো ৮০ রোহিঙ্গা, ধরলেন ম্যাজিস্ট্রেট

কক্সবাজার সমুদ্রসৈকতে ঘুরতে আসা ৮০ রোহিঙ্গা ও ৪ বাসের চালক-সহকারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যায় সৈকতের বিভিন্ন পয়েন্টে থেকে তাদের আটক করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় ৪টি বাস জব্দ করা হয়।

আরও পড়ুন : ৬ বন্ধুর একজন চিরতরে হারিয়ে গেল কক্সবাজারে

এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, ৪টি বাসে ৮০ জন রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে কক্সবাজারে ঘুরতে আসার খবরে অভিযান চালিয়ে ৮০ জন রোহিঙ্গাকে আটক করা হয়। এছাড়া বচালক এবং হেলপারসহ বাসগুলো জব্দ করা হয়।

তিনি বলেন, আটকদের কুতুপালং ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। বাসের মালিকদের ডেকে ১৫ হাজার টাকা করে জরিমানা এবং মুচলেকা নেওয়া হয়েছে।

বিডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm