২ কেজি গাঁজা নিয়ে চকবাজারে ঘুরছিল যুবক

নগরের চকবাজারে ২ কেজি গাঁজাসহ মিন্টু চৌধুরী (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে চকবাজার থানাধীন মুচিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: ছাত্রীকে উত্ত্যক্ত করে জেলে দুই যুবক

আটক মিন্টু নগরের চকবাজার থানার মুচিপাড়া এলাকার রবিদাশ কলোনির মৃত হারাধন চৌধুরীর ছেলে।

ডিবির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মু. আলী হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরের চকবাজার থানাধীন মুচিপাড়া এলাকা থেকে মিন্টু চৌধুরীকে দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে।

আরএন/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm