হুলাইন হযরত ইয়াছিন আউয়াল আলিম মাদ্রাসার সভাপতি হলেন হাসান

পটিয়ার হুলাইন হযরত ইয়াছিন আউয়াল আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মো. হাসান। মঙ্গলবার (৬ অক্টোবর) চার সদস্যের এই এডহক কমিটির অনুমোদন দেয় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

বোর্ডের চেয়ারম্যান প্রফেসর এস এম তৌহিদুজ্জামান এক প্রজ্ঞাপনে এ কমিটির অনুমোদন দেন। অনুমোদিত কমিটিতে মো. হাছান সভাপতি, মাদ্রাসার অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ সদস্য সচিব, মো. দিদারুল ইসলাম  অভিভাবক সদস্য এবং আনোয়ার হোসেন চৌধুরী সাধারণ শিক্ষক সদস্য।

যোগাযোগ করা হলে হুলাইন হযরত ইয়াছিন আউয়াল আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মো. হাছান আলোকিত চট্টগ্রামকে বলেন, আগামী ছয় মাসের মধ্যে মাদ্রাসার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করব। নানা কারণে প্রতিষ্ঠানের পড়ালেখায় যে ক্ষতি হয়েছে, তা ঠিক করে শিক্ষার পরিবেশ ভালো করার উদ্যোগ নেব। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য পড়ালেখা সম্পূর্ণ ফ্রি করার ব্যবস্থা করব। পাশাপাশি পুরো মাদ্রাসাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার চেষ্টা করব। এছাড়া মাদ্রাসার জন্য আরও যেসব সুযোগ-সুবিধা দরকার, সেগুলো সংসদ সদস্যের মাধ্যমে করার চেষ্টা করব।

এআর/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm