হালিশহরেই লুকিয়ে ছিল জলদস্যু মিলাদ, কাঁধে ৭ মামলা

নগরের হালিশহর থেকে মিলাদ ওরফে জলদস্যু মিলাদকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

সোমবার (২৭ মার্চ) দুপুর ৩টায় হালিশহর থানার মাইজপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার মিলাদের বিরুদ্ধে নারী নির্যাতন, ধর্ষণ, হত্যাচেষ্টা, চুরি, ডাকাতি, ছিনতাইসহ সন্দ্বীপ থানায় ৭টি মামলা রয়েছে।

আরও পড়ুন: হালিশহরে ভবন থেকে পড়ল যুবক, লাশ দেখে জ্ঞান হারাল বোন

এ বিষয়ে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, সোমবার দুপুর ৩টায় মাইজপাড়া এলাকা থেকে জলদস্যু মিলাদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সন্দ্বীপ থানায় নারী নির্যাতন, ধর্ষণ, হত্যাচেষ্টা, চুরি, ডাকাতি, ছিনতাইসহ ৭টি মামলা রয়েছে।

গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানন তিনি।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm