চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও অটোরিকশার সংঘর্ষে দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শনিবার (২৫ মে) বেলা সাড়ে ১২টার দিকে মির্জাপুর ইউনিয়নে মুহুরী হাট বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
আরও পড়ুন : রাউজানে দিনদুপুরে বেপরোয়া ট্রাক দুমড়েমুচড়ে দিল অটোরিকশা, রক্তাক্ত ৪
নিহতরা হলেন— আব্দুল মোতালেব টুকু (৭০) ও মো. আবছার (৫৫)। আহতরা হলেন— মো. শাহাদাত (২৯) ও নূর মোহাম্মদ (২৮)। এদের মধ্যে তিনজন অটোরিকশার যাত্রী ও একজন চালক।
এ বিষয়ে নাজিরহাট হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আনিসুল ইসলাম বলেন, আজ বেলা সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি পরিবহনের একটি বাস (খাগড়াছড়ি-জ-০৪-০০২০) চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিল। এ সময় নাজিরহাটমুখী অটোরিকশাটি মুহুরী হাটের উত্তরপাশে বটতল এলাকায় পৌঁছালে সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা দুযাত্রী ঘটনাস্থলেই মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরবি/আলোকিত চট্টগ্রাম


