পটিয়ার ঐতিহ্যবাহী আশিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক আবদুল জলিল।
সিনিয়র শিক্ষক দীপক কান্তি বড়ুয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দিপন কান্তি দে।
বিশেষ অতিথি ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. ইউসুফ আলী।
বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক নুরুল আমিন, সিনিয়র শিক্ষক শাকিল আহমেদ, সাঈদুল হক চৌধুরী, শর্মিলা দাশ, নুরুচ্ছফা, অজিত চৌধুরী, হাফিজুল ইসলাম, রোকসানা আকতার, নিপুল পাল ও রাশেদুল ইসলাম, সহকারী শিক্ষক নাফিসা রিফাত পারভীন, কার্তিক নাথ, রবিউল আলম, রাজিয়া সুলতানা ও ফারিয়া রহমান।
পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
কেএ/আলোকিত চট্টগ্র
