সূর্যোদয়ে শুরু—সূর্যাস্তে শেষ, যেমন ছিল বোধনের বর্ষবরণ

নতুন বছরকে স্বাগত জানাতে বৃটিশবিরোধী আন্দোলনের স্মৃতিবিজড়িত নগরের জে এম সেন হল প্রাঙ্গণে অনন্য এক আয়োজন করে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম। ‘বোধন বর্ষবরণ উৎসব ১৪৩৩’ শিরোনামে আয়োজন শুরু হয় মঙ্গলবার (১৪ এপ্রিল) সূর্যোদয়ের পর। বর্ণিল এ আয়োজনের পর্দা নামে সূর্যাস্তের আগে।

সকালের অধিবেশন শুরু হয় মোহিনী সংগীতা সিংহ’র রচনা ও রীমা দাশের নির্দেশনায় ‘প্রকৃতি কোলে কাঁখে, এই বৈশাখে’ কবিতার বৃন্দ আবৃত্তিতে। এরপর একে একে নৃত্য, সঙ্গীত, একক আবৃত্তি ও বৃন্দ আবৃত্তি পরিবেশিত হয়।

আমন্ত্রিত সংগঠন হিসেবে নৃত্যে অংশ নেয় ত্রিভঙ্গ নিকেতন, পদ্ম নৃত্যালয়, নৃত্যম একাডেমি, আলাউদ্দিন ললিতকলা কেন্দ্র, চারুতা নৃত্যকলা একাডেমি, নৃত্যময়ী একাডেমি, নৃত্য নিকেতন, ঘুঙুর নৃত্যকলা একাডেমি, জাকির তমাল নৃত্যভূমি, সঞ্চারী নৃত্যকলা একাডেমি, নটরাজ নৃত্যাঙ্গন একাডেমি, দ্যা একাডেমি অফ ক্ল্যাসিক্যাল এন্ড ফোক ডান্স, অদ্বিতীয়া নৃত্যাঙ্গন ও সুরাঙ্গন বিদ্যাপীঠ।

দলীয় সঙ্গীত পরিবেশনা করে সঙ্গীত ভবন, নজরুল সংগীতশিল্পী সংস্থা, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদ, স্বপ্নতরী ও শ্রুতিনন্দন সঙ্গীত নিকেতন।

আমন্ত্রিত হিসেবে বৃন্দ আবৃত্তি পরিবেশন করে তারুণ্যের উচ্ছ্বাস ও উচ্চারক আবৃত্তিকুঞ্জ।

একক সঙ্গীত পরিবেশনা করেন সঙ্গীতশিল্পী মানস পাল চৌধুরী, শর্মিষ্ঠা দেব, দেবলীনা চৌধুরী, সেঁজুতি দে, জয়িতা বিশ্বাস, সৈয়দ রাসতিন রেজাউল ও প্রিয়া ভৌমিক।

দ্বৈত সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী রুবেল চৌধুরী ও আনিকা দাশগুপ্তা।

একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী জাভেদ হোসেন, প্রণব চৌধুরী ও তৈয়বা জহির আরশি। এছাড়া বোধন সদস্যদের অংশগ্রহণে কুমার প্রীতীশ বল ও নাজমা নিগার গ্রন্থিত এবং পারভেজ চৌধুরী ও প্রশান্ত চক্রবর্তী নির্দেশিত মৈমনসিংহ গীতিকার পালা ‘কাজলরেখা’ পরিবেশিত হয়।

সন্দীপন সেন একার গ্রন্থনায় এবং সন্দীপন সেন একা ও স্মরণ ধরের নির্দেশনায় বৃন্দ প্রযোজনা ‘শিশুর ভাবনায় পৃথিবী’ পরিবেশন করে বোধনের শিশু বিভাগের শিক্ষার্থীরা। এর মহড়া পরিচালনা করেন স্মরণ ধর, অন্বেষা বণিক, সুমাইয়া বিনতে খুরশিদ, প্রিয়ন্তী দেব দীগা ও অর্পিতা চৌধুরী।

বোধন সদস্য রাজবীর সব্যসাচী আকাশের জাদু প্রদর্শনের মধ্যদিয়ে আয়োজনের পর্দা নামে।

পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী শিমুল নন্দী, জাভেদ হোসেন, প্রণব চৌধুরী, লাভলী আক্তার নিশাত, রীমা দাশ, মোহিনী সংগীতা সিংহ, সন্দীপন সেন একা ও সুতপা মজুমদার।

নববর্ষের অনন্য এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বোধন সভাপতি সিনিয়র আইনজীবী নারায়ণ প্রসাদ বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাইনুল আজম চৌধুরী।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm