সাগরিকায় বাসচাপায় আকিজ গ্রুপের সেলসম্যান নিহত

নগরের সাগরিকা মোড়ে বাসচাপায় রামকৃষ্ণ শর্মা (৪৯) নামে এক পথচারী নিহত হয়েছেন।

শনিবার (১২ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রামকৃষ্ণ সাতকানিয়ার ধর্মপুর বনিকপাড়ার মৃত পরশুরাম শর্মার ছেলে। তিনি আকিজ গ্রুপে সেইলসম্যান পদে চাকরি করতেন।

নিহতের ভাইপো অ্যাডভোকেট অশ্বেষ রাম শর্মা জানান, আমার কাকা সাইকেল নিয়ে কাজে যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে আনলেও বাঁচানো সম্ভব হয়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শীলাব্রত বড়ুয়া বলেন, সড়ক দুর্ঘটনায় রামকৃষ্ণ নামে এক রোগীকে দুপুর ১টায় হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ মর্গে রাখা হয়েছে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm