প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আনোয়ারায় মুক্তিযোদ্ধা সংসদ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আনোয়ারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিনে যুবলীগ নেতা সাইফুলের নানা আয়োজন
উপজেলার ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহম্মেদ।
বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, সোনালী ব্যাংক পটিয়া অঞ্চলের ডিজিএম খন্দকার মাহাজারুল কবীর, আনোয়ারা সোনালী ব্যাংকের ম্যানেজার তারেক হাসান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার মো. হান্নান ও ফরিদুল আলম চৌধুরী।


