শুঁড়ে তুলে নারীকে আছড়ে মারল হাতি

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে ঝর্ণা আক্তার (৩২) নামে এক নারী মারা গেছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ইয়াংছার খিলকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ঝর্ণা আক্তার কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ঘুনিয়া এলাকার সাবের আহম্মদের স্ত্রী।

আরও পড়ুন : এবার কর্ণফুলীতে যুবককে পিষে মারল বন্য হাতি

স্থানীয় ইউপি সদস্য মো. জমির উদ্দিন বলেন, ঝর্ণা আক্তার ইয়াংছা এলাকায় একটা ফলের বাগানে কাজ করতেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে এক বন্য হাতির সামনে পড়ে যান তিনি । এসময় হাতিটি শুঁড় দিয়ে তুলে আছাড় দিলে ঘটনাস্থলই মারা যান তিনি।

ইউপি সদস্য আরও বলেন, বন বিভাগের লোকজন স্থানীয়দের সহায়তায় ঝর্ণা আক্তারের লাশ উদ্ধার করেছে। লাশ দাফনের ব্যবস্থা চলছে।

বন বিভাগের ফাঁসিয়াখালীর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, ঘটনাস্থল পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার বন বিভাগের অধীনে। তাই লামা বন বিভাগের কর্মকর্তারা বিষয়টি দেখছেন।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm