লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারকে ঢেউটিন দিয়েছে চট্টগ্রাম সমিতি-ঢাকা।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টায় উপজেলার আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজ মাঠে প্রত্যেক পরিবারকে ২ বান করে ঢেউটিন দেওয়া হয়।
এর আগে কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মোহাম্মদ ইলিয়াছ। প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব, সোনালী ব্যাংক পিএলসি’র সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম সমিতি-ঢাকা’র সাবেক সভাপতি মোহাম্মদ মুসলিম চৌধুরী।
ইঞ্জিনিয়ার মো. ইউসুফের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সিবিএম গ্রুপের পরিচালক ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, রাজউকের চিফ ইঞ্জিনিয়ার ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার উজ্জ্বল মল্লিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক এবং আশিক প্লাই’র ম্যানেজিং ডিরেক্টর ও সমিতির অর্থ সম্পাদক মো. আরিফ উদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি এম রফিক দিদার এবং সমিতির জীবন সদস্য সাত্তার সিকদার।
এসএস/আলোকিত চট্টগ্রাম


