চট্টগ্রামে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ মে) রাত দেড়টার দিকে চান্দগাঁও থানার রিভার প্যালেস আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন : বহদ্দারহাটে আবাসিক হোটেলে ৩০ নারী-পুরুষ, অভিযোগ অসামাজিক কাজের
আটকরা হলেন— রাঙামাটি জেলার কাপ্তাই থানার নতুন বাজার এলাকার বাবুল দাশের ছেলে জিন্টু দাস (৩১), রাউজান উপজেলার নোয়াপাড়ার আহামদুল হকের ছেলে মো. রায়হান (২৬), নগরের পাহাড়তলী অলঙ্কার বাসনতি এলাকার তিস্তাই ইসলাম আসমা (২৪) এবং চান্দগাঁও মোহরা এলাকার কাজিরহাট এলাকার ছেনোয়ারা বেগম (৩৫)।
এ বিষয়ে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, অভিযানে হোটেলের কক্ষ থেকে তাদের হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেজে/আরবি


