মিরসরাইয়ে ৪০ লিটার চোলাই মদ ও ৪০০ গ্রাম গাঁজাসহ চারজন ধরা পড়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে মিরসরাই থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বুধবার (৫ নভেম্বর) বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মিরসরাই থানার ওসি আতিকুর রহমান মজুমদার।
গ্রেপ্তাররা হলো— নুর ইসলামের ছেলে মো. সাহাবুদ্দিন (৩৩), নাসির উদ্দিনের ছেলে মো. জহির উদ্দিন (২৫), মৃত আমির হোসেনের ছেলে মো. নুর আলম (৫৫) ও মৃত সুজা মিয়ার ছেলে মো. জিয়াউর রহমান (৪২)। তারা উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বদিউল্লাহপাড়া এলাকার বাসিন্দা।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার আলোকিত চট্টগ্রামকে বলেন, মঙ্গলবার রাতে মঘাদিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ৪০ লিটার চোলাই মদ ও ৪০০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে।
এএ/আলোকিত চট্টগ্রাম


