মেডিকেল—প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের কনফার্ম একাডেমির পুরস্কার

মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া চট্টগ্রামের মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে।

শনিবার (১৮ মে) নগরের চকবাজারের কনফার্ম একাডেমি তাদের পুরস্কৃত করে। ‘রসায়ন কঠিন নয়, বেসিক ও টেকনিক জানতে হয়’ এ স্লোগানে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

কনফার্ম একাডেমির পরিচালক মো. মনছুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমুদ্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ওয়াহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রফেসর ড. নওশাদ চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা. এস এম সাফায়েত এবং ডা. আমজাদ হোসেন।

আরও পড়ুন : জিনিয়াস মেধাবৃত্তি পুরস্কার ও শিশু উৎসব ২১ মে

প্রধান অতিথি প্রফেসর ড. ওয়াহিদুল আলম উপস্থিত শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া করে সৎ মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন আবরার ত্বহা, মাইশা সামিরা চৌধুরী, জারিন তাসনিম শৈলী, অপূর্ব দত্ত রাজ, আবু বক্কর সিদ্দিক সিফাত ও জুলকিফুল আবেদিন।

পরে মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm