মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ফার্নিচারের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
শনিবার (২২ আগস্ট) রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ বাজারের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন— আবদুল্লাহ আল নোমান, দিদার হোসেন ও মেজবাউল আলম।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে দোকানে থাকা ফার্নিচার, কাঠ ও অন্যান্য মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবমিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা।
জানতে চাইলে বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ জয়নাল আবেদীন তিতাশ আলোকিত চট্টগ্রামকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে তিনটি দোকান পুড়ে গেছে। তিনটি দোকানই ফার্নিচারের।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এএ/আলোকিত চট্টগ্রাম
