মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো যাত্রীবাহী বাসে দুমড়েমুচড়ে গেল ২ দোকান

লোহাগাড়ায় নিয়ন্ত্রণহীন একটি যাত্রীবাহী বাস হঠাৎ রাস্তা ছেড়ে দোকানে ঢুকে পড়ে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর গাড়ির চালক ও হেলপার পালিয়ে গেছে।

বৃহস্পতিবার (১৯ মে ) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার লোহাগাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: দুমড়েমুচড়ে গেল কার—মুহূর্তেই চালকের লাশ, শিশুসহ রক্তাক্ত ৫

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (বৃহস্পতিবার) বিকেলে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মুদি ও চায়ের দোকানে ঢুকে পড়ে। এসময় ভেঙে পড়ে দুই দোকান। বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। তবে দোকানে ভেতরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

যোগাযোগ করা হলে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. বাবুল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm